October 6, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় আজ ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও তার শিশুকন্যা- সহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর পৌঁনে দুইটায় উপজেলায় ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই ব্যাটারি-চালিত অটোরিকশার যাত্রি ছিলেন। নিহতরা হলেন- জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার শিশুকন্যা আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল কান্তি (৬৫)।
মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় দুপুর পৌঁনে দুইটায় পৌঁছালে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনা-কবলিত যান দু’টি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিনযাত্রি মা হাসিনা বেগম ও তার শিশুকন্যা আদিবা এবং অপর যাত্রি মৃণাল কান্তি নিহত হন। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 



Our Like Page