October 9, 2026, 3:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যক্ষ্মা এখনো প্রাণঘাতী, এক বছরে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বজুড়ে ২০২৪ সালে যক্ষ্মা (টিবি) রোগে ১২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে আগের বছরের তুলনায় এ সংখ্যা ৩ শতাংশ কমেছে। বুধবার (১২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির পর এই প্রথম যক্ষ্মা সংক্রমণ ও মৃত্যুহার একসঙ্গে হ্রাস পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক ৮৩ লাখ মানুষ নতুনভাবে শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। এছাড়াও যক্ষ্মা চিকিৎসায় সফলতার হারও বেড়েছে। এ হার ৬৮ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশে উন্নীত হয়েছে।

তবে ডব্লিউএইচও সতর্ক করেছে, আন্তর্জাতিক সহায়তার ঘাটতির কারণে এই অগ্রগতি বিপন্ন হতে পারে। ২০২৪ সালে যক্ষ্মা প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসার জন্য মাত্র ৫৯ লাখ মার্কিন ডলার বরাদ্দ পাওয়া গিয়েছিল।

ডব্লিউএইচও মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস বলেন, যক্ষ্মা প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য রোগ হওয়া সত্ত্বেও প্রতিবছর এক মিলিয়নের বেশি মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, অগ্রগতি আনন্দের হলেও এটি এখনো বিজয় নয়।

ডব্লিউএইচওর তথ্যমতে, ২০১৫ সালের তুলনায় ২০২৪ সালে যক্ষ্মাজনিত মৃত্যুহার ২৯ শতাংশ কমেছে। তবে ২০২৫ সালের মধ্যে এটি ৭৫ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৯০ শতাংশ কমানোর লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে আশঙ্কা করা হচ্ছে।

ডব্লিউএইচওর টিবি, এইচআইভি ও সংশ্লিষ্ট সংক্রমণ বিভাগের পরিচালক তেরেজা কাসায়েভা সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি দাতা সংস্থার তহবিল হ্রাস অব্যাহত থাকলে ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে অতিরিক্ত ২০ লাখ মানুষের মৃত্যু এবং এক কোটি মানুষ নতুনভাবে আক্রান্ত হতে পারেন।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০২৫ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও থেকে বেড়িয়ে যাওয়ার পর মোট বাজেটে ২১ শতাংশ কাটছাঁট করতে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি সহায়তা বিশেষ করে ইউএসএইডের তহবিল কমানোর সিদ্ধান্ত নেয় যা বিশ্বব্যাপী যক্ষ্মা চিকিৎসা কার্যক্রমে নতুন সংকট তৈরি করেছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page