April 11, 2026, 10:12 am
শিরোনামঃ
আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

যত দ্রুত সম্ভব নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান চীনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে চীনের ইসরায়েলস্থ দূতাবাস দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের প্রতি ‘যত দ্রুত সম্ভব’ ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশে উটচ্যাটে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত বিবৃতিতে চীনা দূতাবাস বলেছে, ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জর্ডান অভিমুখে বেরিয়ে যাওয়াটাই সবচেয়ে উপযোগী।

এদিকে, ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যে নিজের দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত।

মঙ্গলবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় এটাও জানিয়েছে যে, কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস।

মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে, ইরানের উর্মিয়া শহর থেকে ১১০জন ভারতীয় ছাত্রছাত্রী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায়।

ইরানের আকাশসীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হবে না।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page