April 1, 2026, 4:28 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২৯ হাজার যানবাহন পারাপার ; ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা আয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ততোই গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটর সাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। চারটি সেক্টরে ভাগ হয়ে সাড়ে ৭’শ পুলিশ টাঙ্গাইল অংশে দায়িত্ব পালন করছে।

এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য জানান।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪ টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এর আগে রোববার রাত ১২ টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ হাজার ৯৭ টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৫ হাজার ১৩৬ টি। টোল আদায় হয়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকার।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চলাচলের সংখ্যা ততই বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি  যানবাহন পারাপার হয়েছে। যানবাহন আরও বাড়লে এসব নিয়ন্ত্রণের জন্য ১৮ টি বুথ চালু রাখা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page