September 29, 2026, 3:00 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

যশোরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমিতসহ ৪৩ জন কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরে নাশকতা ও বিস্ফোরণ মামলায় আত্মসমর্পণ করা বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ ৪৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী মো. ইসহক ও দেবাশীষ দাস।

জেলা বিএনপির নেতা মিজানুর রহমান রহমান খান জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় ও যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ নাশকতা ও বিস্ফোরক মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। রবিবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত অসুস্থ ও সর্বোচ্চ বয়সী ১১ জনের জামিন মঞ্জুর এবং অন্য ৪৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো বিএনপি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শফিয়ার রহমান, মুনির সিদ্দীকি বাচ্চু, যুবদলের সভাপতি তমাল আহমেদ, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

এ ছাড়াও জামিনপ্রাপ্তরা হলেন সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page