September 17, 2026, 4:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ; আহত ৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৪ জন। রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর- খুলনা মহাসড়কের প্রেমবাগ শাহিদা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের বসুন্দিয়ার ঘুনি গ্রামের সবেদ আলীর ছেলে সৈয়দ মোল্লা। তবে নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বসুন্দিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

পুলিশ জানায়, একটি ইজিবাইক যশোর থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী বেপরোয়া গতির ট্রাক ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এছাড়াও ইজিবাইকের চারজন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, যশোর-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সড়কটির বেহাল দশা ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ এসব তিন চাকার যান।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও অভয়নগর থানা পুলিশ ট্রাকের হেলপার ও ট্রাকটিকে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page