September 7, 2026, 11:26 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোরের চৌগাছার অবৈধ পশুহাটের কারনে ধ্বংস হতে চলেছে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর পশুহাট

প্রতীকি ছবি

স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছার অবৈধ পশুহাটের কারনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জমজমাট খালিশপুর পশুহাটটি আজ ধ্বংস হতে চলেছে। এদিকে অবৈধ পশুহাটের কারনে সরকার বিপুল পরিমানের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, মহেশপুরের এক সময়কার জমজমাট পশুহাটিতে এখন আর আগের মতো পশু আসেনা। শুক্রবার ও সোমবার একই দিনে মাত্র ১৩ কিলোমিটারের মধ্যে যশোরের চৌগাছার অবৈধ পশুহাট ও মহেশপুরের খালিশপুর বৈধ পশু হাটটি বসে। আর এ কারনেই সরকারের ইজারা দেওয়া খালিশপুরের পশুহাটটি আজ একদিকে ধ্বংস হতে চলেছে অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব।
পশুহাট ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, একটা পশুহাট সরকারের ইজারা বাদে কোন দিনই চলতে পারেনা। চৌগাছার পৌর মেয়র আর চৌগাছার প্রশাসন মিলে এ অবৈধ পশুহাটটি চালিয়ে আসছে। উচ্চ আদালতের নির্দেশে কিছুদিন বন্ধ ছিলো চৌগাছার অবৈধ পশুহাটটি। কিন্তু প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের চোখ ফাকি দিয়ে আবারও শুরু করা হয়েছে অবৈধ পশুহাটটি। তিনি আরো জানান, অবৈধ পশুহাটের কারনে বৈধ পশুহাটটি আজ ধ্বংশের দ্বার প্রান্তে এসে পৌছেছে।
খালিশপুর পশুহাটের ইজারাদার (ডাক নেওয়া হাট মালিক) খালিশপুরের তৈয়ব আলী টোটোন জানান, ২০২২ সালের ৩ ফের্রুয়ারী ৫৮ লাখ ৬০ হাজার টাকায় সরকারের কাছ থেকে খালিশপুরের পশুহাটটি ইজারা নেওয়া হয়। যা সরকারের ভ্যাট-আয়কর দিয়ে ৭২ লাখ ৭০ হাজার টাকায় পৌছেছে। কিন্তু পাশর্^বর্তী চৌগাছার অবৈধ পশুহাটের কারনে আমার সরকারের কাছ থেকে ইজারা নেওয়া বৈধ পশু হাটটি আজ ধ্বংস হতে চলেছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, চৌগাছার অবৈধ পশুহাটটি বন্ধের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শুধু তাইনা উপজেলা পরিষদের মিটিংএর রেজুলেশন কপিও পাঠানো হয়েছে।
মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, আমরা চৌগাছার অবৈধ পশুহাটের কারনে দিশেহারা হয়ে পড়েছি। অবৈধ হাটের সরকারের ইজারা দেওয়া সরকারের লাভ জনক খালিশপুরের পশুহাটটিতে এখন আর আগের মতো পশু ওঠেনা। যার কারনেই সরকার বিপুর পরিমানের রাজস্ব হারাচ্ছে ঐ অবৈধ পশু হাটের কারনে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page