March 11, 2026, 12:51 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের জনসভায় ৩ দাবি তুলে ধরলেন এমপি কাজী নাবিল

ইয়ানূর রহমান : যশোরের সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বিশাল জনসভায় তিনটি দাবি তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশাল
জনসভায় যশোরবাসীর জন্য দাবিগুলো জানান তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের তোলা দাবিগুলো হলো­ ঐতিহাসিক জনপদ যশোর, তাই এই জেলাকে বিভাগ ঘোষণা করা। যশোর পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা। যশোর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা।

যশোরবাসীর জন্য কিছু দাবি রাখতে চাই উল্লেখ করে তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে কালনা সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান উন্নয়ন প্রকল্পের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের দাবি-আকাঙ্ক্ষাগুলো জানাতে চাই।’

সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ মহামারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর থেকে রাজনৈতিক সমাবেশ শুরু করছেন। এ জন্য আমরা আনন্দিত, উদ্বেলিত। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
পদ্মা সেতু ও কালনা সেতু যশোরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ রাজনৈতিক সমাবেশের আয়োজক সংসদ সদস্য নাবিল সমাবেশে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিএনপির অপপ্রচারে কান দেবেন না। কারণ, তারা এই এলাকাকে সন্ত্রাসের এলাকা বানিয়েছিল। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যশোর উন্নয়নের মডেল।’

এতে উপস্থিত আছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, বাহাউদ্দন নাছিম, সংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল মির্জা আজম,
এসএম কামাল হোসেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাপা কেন্দ্রীয় সদস্য ডা. মস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুর রহমান, মেরিনা জাহান কবিতা, পারভিন জামান কল্পনা।

ইতোমধ্যে বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মেজর (অব.) নাসির উদ্দিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page