April 10, 2026, 7:26 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মোটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে করে এনে যশোর মহাসড়কে ফেলে রেখে যায়।

ইদ্রিস আলী (১৬) বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইদ্রিস। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবার অনেক খোঁজাখুঁজির পর বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, অভাবের তাড়নায় তার ছেলে গত মাসে বেনাপোল বাজারের একটি মোটর গ্যারেজে কাজ নেয়। গত সপ্তাহে মেয়র মার্কেট এলাকায় তিনবার কিশোর গ্যাংয়ের সদস্যরা ইদ্রিসকে মারধর করে। অভিযুক্তদের মধ্যে রয়েছে দিঘিরপাড় গ্রামের মনজুরের ছেলে রেজওয়ান, বিল্লালের ছেলে হাবিব ও এজাজসহ সাত-আটজন।

আজিজুর রহমান আরও বলেন, মঙ্গলবার সকালে সে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে আমার মেয়ের মোবাইলে ইদ্রিসের চোখ বাঁধা অবস্থায় নির্যাতনের একটি ছবি পাঠিয়ে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, ছেলেটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সুস্থ হলে বিস্তারিত জেনে অপহরণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page