September 16, 2026, 3:11 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে আবারও ককটেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একদিনের ব্যবধানে যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে আবারও ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। একের পর এক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ড্রেনের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে বন্দরের ৩৫নং কেমিক্যাল গোডাউনের পাশে একটি মুদিখানা দোকানের পেছনে ড্রেন থেকে ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। কে বা কারা এই ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল হোসেন নামে এক বন্দর শ্রমিকের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় যশোর র‌্যাব-৬ বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার পলাতক আসামি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বন্দর শ্রমিক বাদল হোসেন (৪৫)কে রোববার দুপুরে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page