September 6, 2026, 10:40 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ক্রিস্টাল মেথসহ নেশা জাতীয় কেমিক্যাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫১ বোতল বিভিন্ন ধরনের কেমিক্যাল ও তিন বোতল এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের দুর্গাপুর রোড ও কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে এসব নেশা জাতীয় কেমিক্যাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দুর্গাপুর এলাকা থেকে ৫১ বোতল বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করা হয়। অপরদিকে কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও তিন বোতল এলএসডি জব্দ করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page