September 7, 2026, 1:43 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার ; পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬টি স্বর্নের বার উদ্ধর করা হয়েছে। পাচারকারী মনোর উদ্দিনের পায়ূপথে এ বার পাওয়া যায়। তাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার সংলগ্ন মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই স্বর্ন পাচারকারীকে আটক করা হয়েছে। একটি ইজিবাইকে করে ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিল মনোরউদ্দিন।
সন্দেহজনকভাবে আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে প্রথমে কোন স্বর্ন পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণের বারগুলো রয়েছে।  বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে স্ক্যান করে তার পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় । যার ওজন ৭০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্নসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page