April 10, 2026, 11:11 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল চেকপোস্টে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দুর্নীতি ও যাত্রী হয়রানি বন্ধে বহিরাগতদের কাস্টম তল্লাশিকেন্দ্রসহ সংরক্ষিত এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী হয়রানি বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ফলে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে কাস্টমস ও ইমিগ্রেশন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার আথেলো চৌধুরী এ আদেশ জারি করে বলেন, কাস্টমস ও ইমিগ্রেশনকে দালালমুক্ত করতে প্যাসেঞ্জার টার্মিনালে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা। এছাড়া সশস্ত্র আনসার ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বাহিরাগতদের।

ইমিগ্রেশন ও কাস্টম কর্তৃপক্ষ তাদের সেবার মান বৃদ্ধি করায় যাত্রীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন নিজেরাই।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, কাস্টম-ইমিগ্রেশনকে দালালমুক্ত করতে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে। গত ৬ মাসে ৬ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৮০ লাখ ডলার, চার কেজি স্বর্ণসহ চার জনকে আটক করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের লাগেজ পার্টির তৎপরতা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page