October 7, 2026, 2:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বেনাপোল বন্দরে আগুনে পুড়লো আমদানি পণ্য ও  অফিস কক্ষ

ইয়ানূর রহমান:  বেনাপোল বন্দরের ৩২ নাম্বার পণ্যগারের অফিস কক্ষে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আমদানি পণ্যের কাগজ পত্র। কিছু আমদানি পণ্যও। তবে ঘটনা স্থলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর।
বৃহস্পতিবার রাত ১০ টায় বন্দরের ৩২ নাম্বার পণ্যগারে এ আগুনের ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, রাতে হঠাৎ করে বন্দরের ৩২ নাম্বার কেমিকেল পণ্যগারের অফিস রুমে বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পন্যগারে। তবে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।
এদিকে অসতর্কতার কারনে বার বার বন্দরে আগুনের ঘটনা ঘটছে।



Our Like Page