September 18, 2026, 6:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল সীমান্তে ৩ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে দৌলতপুর গ্রামের চারা বটতলা এলাকা থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই সোনার বারগুলো জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন সোনা পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দ করা সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page