September 17, 2026, 11:23 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল সীমান্তে দুই পাচারকারীর পায়ের নিচ থেকে দু’কোটি টাকার সোনা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে সোনাসহ হাতে নাতে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আটকদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে, অপরজনের পায়ের অ্যাংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশো গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ টাকা।

আটকদের স্বর্ণ পাচার মামলায় শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page