March 10, 2026, 10:01 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু ; বোন হাসপাতালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের মণিরামপুরে সাপের কামড়ে মো. আজিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আজিমের বড় বোন আট বছরের হালিমা।

নিহত আজিম ও অসুস্থ হালিমা উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্বজনদের অভিযোগ, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না পেয়ে ওঝার কাছে নেওয়ায় মৃত্যু হয়েছে আজিমের। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে সাপে কাটা কোনো রোগীকে নেওয়া হয়নি।

আজিমের মামী রিক্তা বেগম জানান, আজিমের পরিবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামালের বাড়িতে ভাড়া থাকে। রোববার রাতে আজিম ও হালিমা ওই বাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি সাপ আজিমের কানে ও হালিমার পায়ে কামড় দেয়। তাদের চিৎকারে বাড়ির অন্যদের ঘুম ভেঙে গেলে সঙ্গে সঙ্গে আজিম ও হালিমাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এন্টিভেনম না পেয়ে উপজেলার চালকিডাঙ্গা পেয়ারাতলা গ্রামে এক ওঝার কাছে নিয়ে গেলে সেখানে মারা যায় আজিম। পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আফসার আলী জানিয়েছেন, হালিমাকে এন্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।

তবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল আজিমের স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, আজ জরুরি বিভাগে সাপে কাটা কোনো রোগী আসেনি।

এন্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ না থাকলেও একজনকে দেওয়ার মতো এন্টিভেনম জরুরি বিভাগে রাখা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page