August 5, 2026, 9:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শার সীমান্তে ৯ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শা সীমান্ত থেকে ৯ পিচ (১কেজি ৫১ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ কওসার আলী (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি হিরো গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গোগা সীমান্তের গাজীপাড়া এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক কওসার আলী একই উপজেলা দাউদ খালী গ্রামের মৃতঃ আব্দুল করিমের ছেলে।

২১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, গোগা সীমান্তের গাজী পাড়া পাকা রাস্তার উপর বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলকে গতিরোধ করে। পরে মোটরসাইকেলের তল্লাশি চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার সহ তাকে আটক করে।

জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য ৭২ লক্ষ ২০ হাজার টাকা। এবং আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page