August 2, 2026, 11:27 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শা থানার এএসআই মাদক কারবারির ছুরিকাঘাতে আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টায় শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মাঝেরপাড়া কোরবান ডাক্তারের বাগানের ভেতর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করতে না পারলেও কয়েকটি বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই  সিদ্ধার্থ, রাশেদ ও এএসআই আল আমিনসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ওই এলাকায় যান। এ সময় আল আমিন মাদক বেচাকেনার সময় মাদক কারবারি সাকিবকে আটক করে। আটকের এক পর্যায়ে সাকিবের সঙ্গে এএসআই আল আমিনের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে সাকিব ও এএসআই আল আমিন ঘটনাস্থলের পাশে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে সাকিব তার কাছে থাকা গাঁজা কাটা কাচি দ্বারা এএসআই আল আমিনের বাম পায়ের হাটু বরাবর আঘাত করে পালিয়ে যায়।

পরে পুলিশ এএসআই আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আঘাতের স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। ঘটনার জড়িত মাদক কারবারি ইমরান হোসেন, ইকরামুল, সাকিব ও জাহাঙ্গীরসহ জড়িতদের আটকে অভিযান চলছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে এবং হাঁটুতে  আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের একাধিক টিম মাদক কারবারিদের আটকে অভিযান চালাচ্ছে। আহত এএসআই সুস্থ আছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page