April 1, 2026, 11:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

যশোরে কৃষকের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙ্গালো

ইয়ানূর রহমান : এবার যশোরের সোনা মিয়া নামে এক কৃষক নিজের বাড়ি ও প্রাচীর আর্জেন্টিনার পতাকার রঙে রাঙ্গালো। তিনি যশোরের চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিবাদমান সাত গ্রামের কমলাপুর পূর্বপাড়ার বাসিন্দা। বর্তমানে চৌগাছার মধ্যে আসা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে।

দুই উপজেলার মধ্যবর্তী সাতগ্রামের বাসিন্দারা বরাবরই ক্রীড়া প্রিয়। সাতগ্রাম জনপদের কমলাপুর গ্রামের বাসিন্দা কৃষক সোনা মিয়া। ছোট বেলা থেকে তিনি ক্রীড়ামোদি এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।

শনিবার বিকেলে সরেজমিনে সোনামিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার নিজের একতলা একটি বাড়ি। বাড়িটির প্রধান প্রবেশ গেইট, বাড়ির প্রাচীর এমনকি রান্না ঘর ও পাকা টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন তিনি। বাড়ির প্রবেশ
ফটকের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানাসাইন, যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন যুগের অন্যতম সেরা ফুটবল তারকা লিওলেন মেসি। পাশেই আর্জেন্টিনার পতাকা উড়ছে। আর্জেন্টিনা ভক্ত সোনামিয়া জানান ‘সামর্থ থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ সরাসরি দেখতাম। সামর্থ না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি’। তিনি আশা করছেন দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে। সোনা মিয়া জানান, গ্রামসহ প্রতিবেশীরা তার এই আর্জেন্টিনার রঙে রাঙানো বাড়ি দেখতে আসছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page