September 7, 2026, 2:37 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শার্শা উপজেলার আমলাই গ্রামে ঘটনাটি বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ঘটলেও পুলিশ জেনেছে শনিবার। বিষয়টি নিশ্চিত করেন গোগা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান।

ধর্ষক ঈমাম হোসেন (২৮) উপজেলার আমলাই গ্রামের আমির হোসেনের ছেলে।

নির্যাতিতা গৃহবধূর শাশুড়ি বলেন, বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিল শুনতে যাই। বউমা অসুস্থতা বোধ করার সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে ঘুমিয়ে পড়ে। রাত ১০টার দিকে অভিযুক্ত ঈমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙ্গে ফেলে। পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে সে। এসময় সে বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে বউমা জানিয়েছে।

ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করলে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করে। পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। আজ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম নির্যাতিতার বাড়ি পাঠানো হয় এবং তাদের আইনগত সকল সহযোগিতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বস্ত করার পর তারা থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্ত করে দ্রুত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page