September 7, 2026, 4:03 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোরে চুরির অপবাদে যুবককে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে ফয়জুল গাজী (২৭) নামের এক যুবককে চুরির অপবাদে রাতভর নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সতীঘাটা নামক এলাকার একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে।

রামনগর ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ হোসেন তরু ঢাকা পোস্টকে বলেন, জানতে পেরেছি গতকাল রাতে ফয়জুল গাজী সতীঘাটার একটি ওয়ার্কশপে লোহার যন্ত্রপাতি চুরি করতে যায়। এ সময় সেখানকার লোকজন তাকে আটকে রেখে রাতভর নির্যাতন করে। তাকে পিটিয়ে পা ভেঙে দেয় ও শিরা কেটে দিয়ে ফেলে রাখে। পরবর্তীতে সকালে স্থানীয়রা ওই ওয়ার্কশপে যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ফয়জুল গাজীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা যতটুকু জানি ফয়জুল গাজী ছেলে হিসেবে সৎ। তবে কেন কিংবা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এই মুহুর্তে বলতে পারছি না।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, শনিবার রাতে সতীঘাটার একটি লোহার ওয়ার্কশপে রাতভর ফয়জুল গাজীকে আটকে রেখে নির্যাতন করা হয়। আজ সকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সেখানে চুরি করতে গিয়েছিলেন বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ব্যাপারে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page