September 19, 2026, 8:52 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে দোয়া অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ইউপি চেয়ারম্যানের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দাওয়াত না দেওয়ায় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে দোয়া অনুষ্ঠান পণ্ড করারও অভিযোগ ওঠে। রোববার (২৮ মে) বিকেলে সদর উপজেলার রূপদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী অসুস্থ। তার সুস্থতা কামনায় রোববার বিকেলে রূপদিয়া বাজারে দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন যুবলীগ। কিন্তু নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে ওই অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি বলে তিনি ক্ষিপ্ত হন।

দোয়া অনুষ্ঠানস্থল রূপদিয়া পানহাটে বিকেলে চেয়ারম্যান রাজু আহম্মেদ ৩০-৪০ জন সহযোগী নিয়ে সেখানে যান। তাকে কেন দাওয়াত দেওয়া হয়নি বলে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদকে প্রথমে গালিগালাজ শুরু করেন। এমনকি চেয়ার ছুড়ে তাকেসহ অন্যদের মারধর করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন দোয়া অনুষ্ঠানে আসা লোকজন।

এক পর্যায়ে দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দেন চেয়ারম্যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতিতে আবারও দোয়া হয়।

এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদ বলেন, দাওয়াত না দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের দোয়া অনুষ্ঠান পণ্ড করে দিয়েছিলেন রাজু আহম্মেদ। এছাড়া চেয়ার ছুড়ে লোকজনদের মারধরও করেন। পরে পুলিশের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান হয়।

তবে হামলার বিষয়টি মিথ্যা দাবি করেছেন চেয়ারম্যান রাজু আহম্মেদ। তিনি সাংবাদিকদের বলেছেন, ওখানে যেয়ে আমি প্রশ্ন করি আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি। এরপর অনুষ্ঠানে এক নেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে আমার কর্মীরা অনুষ্ঠানে রুখে দেয়, তবে কেউ হামলা করেনি। হামলার বিষয়টি মিথ্যা।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page