February 13, 2026, 8:41 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

যশোরে নৌকার ৩ কর্মীকে ছুরিকাঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলে নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আশরাফুল আলম লিটনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহতরা হলেন বেনাপোল পাটবাড়ি আব্দুস সামাদের ছেলে ছাত্রলীগের প্রচার সম্পাদক জুয়েল রানা (২৩), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হুসাইন (৩০) ও মওতাব উদ্দিনের ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাওন (৩০)।

তারা সবাই নৌকার প্রার্থী শেখ আফিলউদ্দিনের সমর্থক। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, যশোর-১ আসনে নৌকার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী লিটনের কর্মী বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, তার ছোট ভাই হাসান, মামুন, ইকবাল ও দুদুর পরিকল্পনায় এ হামলা চালানো হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাউন্সিলর মিজানুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। হামলাকারীরা পলাতক রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page