September 7, 2026, 11:33 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শার্শায় শাহানাজ আক্তার লিমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরেনগাছা গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহানাজ আক্তার লিমা জিরেনগাছা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামশের আলীর স্ত্রী ও পার্শ্ববর্তী কাজিরবেড় এলাকার আব্দুল আজিজের মেয়ে।

লিমার বাবা আব্দুল আজিজ জানান, জিরেনগাছা গ্রামের জামশের আলীর সাথে তার মেয়ে শাহানাজ আক্তার লিমার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। ৮-৯ মাস হলো পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জামাই জামসের মালয়েশিয়ায় পাড়ি জমান। মেয়ের সঙ্গে পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে জামাইয়ের পারিবারিক কলহ সৃষ্টি হয়। এতে আমার মেয়ে মানসিক বিষন্নতায় ভুগতে থাকে।

তিনি আরও জানান, ঘটনার দিন লিমা তার শয়নকক্ষে ঘুমানোর জন্য যায়। তার কোন সাড়া শব্দ না পেয়ে তার মেঝো শ্বশুর বেলকুনি ভেঙ্গে দেখে ঘরের ফ্যানের সাথে ওরনা পেচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page