September 19, 2026, 5:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে প্রেমিককে সঙ্গে নিয়ে অভিনব কায়দায় স্বামীকে হত্যা করলো স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের ওষুধ ব্যবসায়ী জহির হাসান গাজী (৪২) স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে দাবি করছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম (৩৩) ও তার প্রেমিক রবিউল ইসলাম সরদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

বুধবার (১০ মে) দুপুরে এক ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জহির হাসানের অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে যশোর শহরের বকচর হুশতলার ভাড়া বাসায় যায় পুলিশ। তখন বিছানায় লাশ পড়ে ছিল। বাঁ হাতের শিরায় কালো দাগ দেখে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একইসঙ্গে হত্যাকাণ্ড সন্দেহে তার স্ত্রী শেফালীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, প্রেমের বিষয়টি ধরা পড়ায় রবিউলের সহায়তায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ক্লিনিকে আয়া হিসেবে কর্মরত শেফালী প্রথমে তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর আগে থেকে সংগৃহীত মোবাইলফোনের ব্যাটারির ভেতরের গুঁড়ো অ্যাসিড পানিতে ভিজিয়ে বানানো তরল পদার্থ স্বামীর বাঁ হাতের শিরায় পুশ করেন। এতে তার মৃত্যু হয়। তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় জড়িত রবিউল ইসলাম সরদারকেও আটক করেছে র‌্যাব। আজ দুপুরে যশোর শহরের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাদের দুজনকেই নিহতের ভাই গাজী শাহনেওয়াজের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page