November 22, 2026, 8:55 pm
শিরোনামঃ
যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক শেখ হাসিনার ফেরার গুঞ্জন ; যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন

ইয়ানূর রহমান : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, যশোর এই কর্মসূচির আয়োজন করে।

জেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফ।

সভায় বক্তব্য রাখেন জনাব তৌহিদ আহমেদ, জনাব একরামুল্লাহ, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান।

বক্তারা একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও মুক্তিযোদ্ধাদের সম্মানহানির সামিল বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। মানববন্ধন পরিচালনায় ছিলেন আবুল কাশেম, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ আনিসুর রহমান, চিকিৎসা সহায়তায় আবুল কাশেম এবং শৃঙ্খলার দায়িত্বে ছিলেন জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page