November 22, 2026, 12:03 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসা সুবিধার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো খেলোয়াড় যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। খেলোয়াড়রা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পান, সেজন্য ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

 

তিনি জানান, ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে ক্রীড়া কার্ডে আরও নতুন সুযোগ-সুবিধা যুক্ত করা যায়। সরকার এসব উদ্যোগ নিচ্ছে, যাতে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারেন এবং ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।

 

মো. আমিনুল হক বলেন, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ যাতে যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য সারা বছর ক্যাম্প করা হবে। জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় যে ১০টি ইভেন্ট রয়েছে, তা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে। ক্রীড়া ক্ষেত্রে যারা দেশের জন্য অতীতে অবদান রেখেছেন, সেসব সাবেক ক্রীড়াবিদদের প্রথমবারের মতো ভাতা দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে এ ভাতা প্রদান শুরু হবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page