September 7, 2026, 12:42 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে মটর সাইকেলে এসে দুই আওয়ামী লীগ নেতাকে গুলি ; খুলনা মেডিকেলে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   যশোরের অভয়নগর উপজেলায় মটর সাইকেলে এসে আওয়ামী লীগের দুই নেতাকে গুলি করা হয়েছে। তাদেরকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে উপজেলার রাজঘাট বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ।

গুলিবিদ্ধরা হচ্ছেন- খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোল্লা হেদায়েত হোসেন লিটু (৫০) এবং একই উপজেলার দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল আলম সবুজ (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভয়নগরের রাজঘাট বাজার ফুলতলা সদর ইউনিয়ন লাগোয়া। লিটু ও সবুজ রাজঘাট বাজারের মোস্তাকের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুজন ওই দোকানে এসে তাদেরকে পিস্তল দিয়ে গুলি করেন।

ওসি শুভ্র প্রকাশ বলেন, দুজনের পেটে গুলি লেগেছে। তাদেরকে স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নিয়ে যান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে। যশোর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page