October 29, 2026, 11:57 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

যশোরে মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শার্শায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে নিশিতা ইসলাম (১৩) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকালের দিকে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিশিতা ইসলাম গোপালগঞ্জ জেলার সদর থানার ৪নং ওয়ার্ড চন্দ্রদিঘলীয়া গ্রামের আবু আনসারের মেয়ে। আবু আনসার চাকরি সুবাদে বর্তমান শার্শার বাগআঁচড়ার মাহাবুব আলমের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মেয়েটি শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করতো। গত কয়েকদিন যাবত সে তার পিতামাতার কাছে একটি স্মার্ট ফোন কেনার বায়না ধরে। এ দিন বিকালে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মায়ের সাথে সে অভিমান করে ঘরে চলে যায়। পরে অনেক সময় ঘর থেকে বের না হওয়ায় তার মায়ের সন্দেহ হয়।

পরে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page