September 28, 2026, 10:01 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) মধ্যরাতে সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবলীগকর্মীর নাম মোহাম্মদ আলী। সে বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মোহাম্মদ আলীর পরিবারের অভিযোগ, সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

পুলিশ জানায়, গত ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মোহাম্মদ আলী তৌহিদ চাকলাদারের কর্মী ছিলেন। নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার রাতে ওই এলাকায় খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার পথে চার-পাঁচজন যুবক তাকে ধরে মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সুজায়েত জানান, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন রয়েছে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page