November 20, 2026, 3:11 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

যশোরে সড়ক দুর্ঘটনায় সমবায় কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা-নিমতলা এলাকায় গতরাতে সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামরুন্নাহার পুতুল (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃত কামরুন্নাহার পুতুল শহরের খড়কি ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সমবায় কর্মকর্তা কামরুন্নাহার পুতুল মঙ্গলবার অফিস শেষে সন্ধ্যার দিকে এক সহকর্মীর মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে শহরের বাসায় ফিরছিলেন।পথিমধ্যে ধোপাখোলা-নিমতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেল পুতুলকে বহনকরা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়ারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: আব্দুর রশিদ জানান,ভর্তির সময় আহত কামরুন্নাহার পুতুলের অবস্থা আশংকাজনক ছিল।দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page