October 30, 2026, 5:22 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুলকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

নিহত শিমুলের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিমুল বাড়ির পথে ফিরছিলেন। এমন সময় জনৈক তরিকুলের বাড়ির সামনে শিমুলকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আমরা দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসব।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page