April 11, 2026, 12:00 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

যশোরে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরে স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইডি প্লট এলাকার সাইজউদ্দিনের ছেলে।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি টহল টিম যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার কোমর থেকে উদ্ধার করা হয় পাঁচটি স্বর্ণের বার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিলেন তিনি।

বিজিবি অধিনায়ক জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। আটক আবু বকর সিদ্দিককে থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page