April 7, 2026, 10:32 am
শিরোনামঃ
চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলল ইসরায়েল ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত 
এইমাত্রপাওয়াঃ

যশোরে ৩১৭টি ভারতীয় সিমকার্ড ও ভিওআইপি মেশিনসহ এক ব্যক্তি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে ভাড়া থাকেন তিনি।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের একটি টিম বাবুল হোসেনের বাসায় অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই-তিনজন পালিয়ে গেলেও বাবুল হোসেনকে আটক করা হয়।

উক্ত ভাড়া বাসায় অবস্থান করে অবৈধভাবে তিনি ভিওআইপি ব্যবসা করতেন। পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার করতেন বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তার বাসায় তল্লাশি করে একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড, ভিওআইপি কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিমকার্ড ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটক বাবুল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page