October 17, 2026, 11:32 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোর আদালতে হাজিরা শেষে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের দড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয়।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু মিছিলে নেতৃত্ব দেন। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুকূলে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সরকার পতনের পর যশোরে আওয়ামী লীগ নেতকর্মীদের এটিই প্রথম মিছিল।

আদালত সূত্রে জানা গেছে, জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদিন ২৫ নেতাকর্মী হাজিরা দিতে আসেন।

এদিকে মিছিলের কথা জানেন না বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু বলেন, বিএনপির অফিস পোড়ানোর যে মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে, সেটা মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যমূলক মামলা করে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল করেছি।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এঘটনায় ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। মামলায় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page