September 7, 2026, 4:54 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোর-খুলনা মহাসড়কে চলন্ত স্কুলবাসে অগ্নিকাণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসচালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে হুশতলা থেকে মনিহারের দিকে আসার সময় কোল্ডস্টোর মোড়ে এ ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ডস্টোর মোড়ের একটি ওয়ার্কশপ থেকে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ওয়েল্ডিং কাজ করা হয়। কাজ শেষে বাসটি চলে যাওয়ার সময় হঠাৎ পেছনে আগুন লাগে। এতে করে বাসটির ভেতরের সব অংশই পুড়ে গেছে। তবে চালক-হেলপাররা নেমে যেতে সক্ষম হন।

ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ে ত্রুটি থাকার কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page