April 11, 2026, 10:12 am
শিরোনামঃ
হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
এইমাত্রপাওয়াঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধ (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. জাফরের ছেলে মো. কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার মো. শাফাউদ্দিনের মেয়ে শারমিন (২১) ও একই উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রূপা (২৮)।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ভিকটিমের এজাহারের ভিত্তিতে এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গ্রেপ্তার পাঁচজন যশোর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page