September 18, 2026, 1:20 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যশোর শিক্ষা বোর্ডের ৩ বিদ্যালয়ের পাস করেনি কেউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর শিক্ষা বোর্ডের অধীনে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে এবার কেউ পাস করেনি। যদিও ২ হাজার ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো- যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের কেউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

তিনি আরও জানান, গত বছর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। সেটি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালদহ খড়িঞ্চা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া এবছর শতভাগ উত্তীর্ণ হয়েছে ১৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ৫১৩টি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page