November 19, 2026, 8:18 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

যশোর শিক্ষা বোর্ডের ৪৩ হাজার শিক্ষার্থীর এসএসসির ফলাফল চ্যালেঞ্জ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর শিক্ষা বোর্ডের ৪৩ হাজার ৪০৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে। সোমবার (৭ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল গত ২৮ জুলাই। চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী ফেল করেছেন।

আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিল। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page