February 13, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

যাকাত সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“আর নামায কায়েম কর ও যাকাত আদায় কর।” (সূরা ঃ বাকারা ঃ আয়াত ঃ ৪৩)
“অথচ তাদেরকে এমনি হুকুম দেয়া হয়েছিল যে, তারা মহান আল্ল­াহর ইবাদাত এমনভাবে করবে যাতে তা একমুখী হয়ে মহান আল্ল­াহর জন্য নির্ধারিত হয়ে যায়। আর তারা যেন নিয়মিতভাবে নামায পড়ে ও যাকাত আদায় করে। এটিই হচ্ছে সঠিক দ্বীন। ” (সূরা ঃ বাইয়্যেনা ঃ আয়াত ঃ ৫)।
“তাদের ধন-সম্পদ থেকে সাদকা গ্রহণ কর, যার সাহায্যে তুমি তাদেরকে গুনাহমুক্ত করবে এবং তাদেরকে পাক-পবিত্র করে দেবে।” (সুরা ঃ তাওবা ঃ আয়াত ঃ ১০৩)।

১. হযরত ইবনে উমার রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত। রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেন, পাঁচটি বস্তুর ওপর ইসলামের ভিত্তি স্থাপিত। ১। এ কথার সাক্ষ্য দেয়া যে, মহান আল্ল­াহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম তাঁর বান্দা ও রসূল, ২। নামায কায়েম করা, ৩। যাকাত আদায় করা, ৪। বাইতুল্ল­াহে হজ্জ করা, ৫। রমযানের রোযা রাখা। (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত তালহা ইবনে উবাইদুল­াহ রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক নজদবাসী রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর নিকট এলেন, তাঁর মাথার চুলগুলো ছিল এলোমেলো। তাঁর শব্দ আমাদের কানে আসছিল কিন্তু তিনি কি বলছিলেন তা বুঝা যাচ্ছিল না। তিনি রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর নিকটবর্তী হলেন। তিনি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলেন। রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম তার উত্তরে বললেন, সারা রাতদিন পাঁচবার নামায (ফরয)। তিনি প্রশ্ন করলেন, এগুলো ছাড়া আরো কোন নামায কি আমার ওপর ফরয? রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম জবাব দিলেন, না আর কোন নামায ফরয নেই। তবে তুমি নফল নামায চাইলে পড়তে পার। অতঃপর রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বললেন, রমযানের রোযাও (ফরয)। লোকটি প্রশ্নে করলেন, এছাড়া আর কোন রোযা কি আমার ওপর ফরয? উত্তর দিলেন, না আর কোন রোযা ফরয নেই। তবে ইচ্ছে করলে নফল রোযা রাখতে পার।রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম তাঁর সামনে যাকাতের কথা বললেন। লোকটি প্রশ্ন করলেন, এছাড়া আর কোন সদকা কি আমার ওপর ফরয? উত্তর দিলেন, না আর কোন সদকা ফরয নেই। তবে যদি তুমি চাও নফল সদকা করতে পার। অতঃপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেলেন, মহান আল্ল­াহর কসম! আমি এর ওপর কিছু বাড়াবো না এবং এর থেকে কিছু কমাবোও না। এ কথা শুনে রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেন, যদি এ ব্যক্তি সত্যিকার অর্থে এ কথা বলে থাকে তাহলে সে সফলকাম হয়ে গেছে। (বোখারী ও মুসলিম শরীফ)।
৩. হযরত ইবনে উমার রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বলেছেন, আমাকে লোকদের সাথে যুদ্ধ করার হুকুম দেয়া হয়েছে, যে পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে, মহান আল্ল­াহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম মহান আল্ল­াহর রসূল আর যে পর্যন্ত তারা নামায কায়েম করে ও যাকাত দেয়। আর যখন তারা এগুলো করবে তখন তাদের রক্ত ও সম্পদকে তারা আমার কাছ থেকে সংরক্ষিত করে নিবে এবং তাদের হিসেব-নিকেশ হবে মহান আল্ল­াহর নিকট। (বোখারী ও মুসলিম শরীফ)।
৪. হযরত আবূ আইউব রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। এক ব্যক্তি রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­ামকে বললেন, আমাকে এমন আমলের কথা জানান যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তিনি উত্তর দিলেন, মহান আল্ল­াহর ইবাদাত কর, তাঁর সাথে আর কোন কিছুকে শরীক করো না, নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার কর। (বোখারী ও মুসলিম শরীফ)।
৫. হযরত আবূ হুরায়রা রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। এককার জনৈক ব্যক্তি রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর নিকট এলেন এবং বললেন, ইয়া রসুলুল্ল­াহ ! আমাকে এমন একটি আমল বলে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বললেন, মহান আল্ল­াহর ইবাদাত কর, তাঁর সাথে আর কোন কিছুকে শরীক করো না, নিয়মিত নামায পড়, ফরয যাকাত আদায় কর এবং রমযানের রোযা যাখ। সে ব্যক্তি বলল, সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ! আমি এর ওপর কিছুই বৃদ্ধি করব না। তারপর সে যখন ফিরে যেতে লাগল রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম বললেন, যে ব্যক্তি জান্নাতের কোন অধিবাসীকে দেখে নয়ন জুড়াতে চায় যে ঐ লোকটিকে দেখতে পারে। (বোখারী ও মুসলিম শরীফ)।
৬. হযরত জারীর ইবনে আবদুল­াহ রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম – এর হাতে বাই’আত গ্রহণ করেছিলাম নামায কায়েম করা, যাকাত আদায় করা ও প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনার ওপর। (বোখারী ও মুসলিম শরীফ)।
৭. হযরত জারীর ইবনে আবদুল­াহ রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমিরসুলুল্ল­াহ সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়া সাল্ল­াম-এর হাতে বাই’আত গ্রহণ করেছিলাম নামায কায়েম করা, যাকাত আদায় করা ও প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনার ওপর। (বোখারী ও মুসলিম শরীফ)।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page