August 18, 2026, 5:53 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যাত্রীর হার্ট অ্যাটাক; থাই বিমানের শাহ আমানতে জরুরী অবতরণ 

বশির আল-মামুন, চট্টগ্রাম : বিমানে হার্ট অ্যাটাক করা এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক  বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে থাই এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। যাত্রীর নাম মো. সাজ্জাদ। তাঁর আসন নম্বর: 34H। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন,  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানায়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক  বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছে।
তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালক ও স্যাটোকে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি ফার্স্ট কন্টাক্ট করে। রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।
বিষয়টি দ্রুত চট্টগ্রাম বিমানবন্দরের সংশ্লিষ্ট সকল সংস্থাকে অবহিত করা হয়। তিনি আরও জানান, রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেইট ওপেন হয়৷ বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার রাত ১টা ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন। ডাক্তার রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন এবং বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলম জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে তারা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। অতঃপর  বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page