September 10, 2026, 10:47 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

যাদের হাতে রক্তের দাগ তারা কিভাবে রাষ্ট্র মেরামত করবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ, তারা কোনভাবেই রাষ্ট্র মেরামত করতে পারবে না।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছে, ঘোষণা দেবে’ বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির এক নেতা বলেছেন রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন। যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত?”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিতে যারা সংবিধান সংশোধন করেছে। ৫ বার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে- তারা করবে রাষ্ট্র মেরামত? যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা দণ্ডিত হয়েছে- তারা করবে রাষ্ট্র মেরামত?”

ওবায়দুল কাদের বলেন, “মুচলেকা দিয়ে যিনি লণ্ডনে চলে গেছেন, তিনি হবেন আপনাদের নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সেই অহঙ্কার। বাংলাদেশের জনগণ আপনাদের দম্ভ চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছে।”

তিনি বলেন, “শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এত ঝুঁকিপূর্ণ জীবন ৭৫-এর পরে আর কোনো রাজনীতিকের জীবনে হয়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।”

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “শেখ হাসিনার অপরাধ- নিজেদের টাকায় পদ্মা সেতু, ১০০ সেতু একদিনে উদ্বোধন। তিনি ১০০ রাস্তা একদিনে উদ্বোধন করবেন। মেট্রোরেল উদ্বোধন হবে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে। এ কারণে বিএনপির অন্তর্জ্বালা। কেন এগুলো হলো, তিনি কেন এগুলো করলেন।”

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page