March 27, 2026, 8:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উসকে দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উসকে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গা সৃষ্টি ও তা উসকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার শিকার ব্রিটিশ ব্যক্তিরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না ও তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

সন্ত্রাসবাদ, ঘৃণা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা পালন করেছে।

ইউরোপীয় ইউনিয়ন গত সোমবার ইরানের ১১ কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের পক্ষ থেকে ব্রিটেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে ইরানের এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page