August 31, 2026, 6:00 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিগারেট নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য। এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মূলত পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতেই এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে নিউজিল্যান্ডের মতোই অনুরূপ আইন তৈরি করার কথা ভাবছে ব্রিটিশ সরকার। গত বছর নিউজিল্যান্ড ধূমপান-বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে নতুন আইন ঘোষণা করেছে। ওই আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী যে কারো কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা চাই আরও বেশি মানুষ ধূমপান ছেড়ে দিক। ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ হওয়ার স্বপ্ন দেখছে যুক্তরাজ্য।

ধূমপানের হার কমাতে ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। বিনামূল্যে ভ্যাপ কিট বিতরণ এবং গর্ভবতী নারীদের ধূমপান থেকে বিরত রাখতে ভাউচার স্কিম দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অবশ্য ব্রিটিশ সরকারের ওই মুখপাত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্রিটেনে আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে এবং বিবেচনাধীন এসব নীতিগুলো নির্বাচনের আগে ঋষি সুনাকের দলের নতুন ভোক্তা-কেন্দ্রিক উদ্যোগের অংশ বলেও উল্লেখ করা হয়েছে।

গত মে মাসে খুচরা বিক্রেতারা শিশুদের হাতে বিনামূল্যে ই-সিগারেট দিলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলো ব্রিটিশ সরকার।

এছাড়া গত জুলাই মাসে পরিবেশগত ও স্বাস্থ্য উভয় ঝুঁকি বিবেচনায় নিয়ে ২০২৪ সালের মধ্যে একক-ব্যবহারযোগ্য ভ্যাপ বিক্রি নিষিদ্ধ করার জন্য সরকারেরর প্রতি আহ্বান জানায় ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন কাউন্সিল।

আজকের বাংলা তারিখ



Our Like Page