March 13, 2026, 1:32 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক বিস্তারকারী দেশ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরুর নির্দেশের প্রতিক্রিয়া জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে এক টুইটে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশের প্রতিক্রিয়ায় আরাকচি বলেন, “কোনো সন্দেহ নেই যে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরমাণু অস্ত্র বিস্তারকারী দেশ।”

তিনি আরও বলেন, “পারমাণবিক পরীক্ষা আবার শুরুর ঘোষণা একটি পশ্চাদগামী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।”

আরাকচি আরও যোগ করেন, “এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্রের ব্যবহারকে স্বাভাবিকী করার জন্য বিশ্ববাসীর উচিত মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করা।”

গতকাল (বৃহস্পতিবার) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, “অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে (যুদ্ধ দপ্তর) নির্দেশ দিয়েছি, আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। এই প্রক্রিয়া এখনই শুরু হবে।”

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page