November 21, 2026, 12:06 pm
শিরোনামঃ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউরোপীয় দেশগুলোও নিজেদের ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, সামরিক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক সংকটের সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগ ও আলোচনাই সবচেয়ে কার্যকর পথ।

সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আরাগচি।

তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলাগুলোতে ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করেছে। এ ধরনের অবস্থান ও ভুল কৌশল বিশ্বজুড়ে যুদ্ধ এবং সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণে ইউরোপকে বাস্তবতা উপলব্ধি করে নিজেদের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

আরাগচি আরও বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে সংকটের স্থায়ী সমাধান করা যায় না। বরং আলোচনা ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমস্যাগুলো মোকাবিলা করা প্রয়োজন।

একই সংবাদ সম্মেলনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি এসব হামলাকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, চলমান সংকট নিরসন এবং পারস্য উপসাগরে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া কাজ করতে প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন সরকার ও ইউরোপের কয়েকটি দেশ দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page