September 20, 2026, 1:38 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে এশিয়ান নারীকে ১০০ ঘুষি মারার দায়ে একজনের ১৭ বছরের কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এশিয়ান এক বয়স্ক নারীকে একশোর বেশি ঘুষি মেরে গুরুতর আহতের দায়ে অভিযুক্তকে ১৭ বছর পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার প্রসিকিউটররা এ রায় দেন।

জেলা অ্যাটর্নি মিরিয়াম রোকাহ সংবাদ সম্মেলনে বলেন, ওয়েস্টচেস্টার কাউন্টিতে দেখা সবচেয়ে সহিংস ও মর্মান্তিক বিদ্বেষমূলক অপরাধগুলোর একটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, গত সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হয়েছিলেন তামেল এসস্কো (৪২)। সাড়ে ১৭ বছর রাষ্ট্রীয় কারাগারে থাকবেন তিনি। আর মুক্তি পর ৫ বছর পর্যবেক্ষণে থাকবেন।

গত ১১ মার্চ ফিলিপাইন বংশোদ্ভূত ৬৭ বছর বয়সী ওই নারী নৃশংস হামলার শিকার হন। এ ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে ইয়োঙ্কার্স পুলিশ। তাতে দেখা গেছে হেঁটে যাওয়ার সময় বিদ্বেষমূলক কথা বলেন আসামি এস্কো। এরপরই তার ওপর হামলা চালায়। মাথায় ঘুষি মারলে লুটিয়ে পড়েন ওই নারী। ভিডিওতে দেখা গেছে, ১০০ বারের বেশি ঘুষি ও থুতু মারে সে।

প্রসিকিউটররা জানিয়েছেন, ওই নারীর মাথায় গুরুতর আহত হওয়ায় রক্তক্ষরণ হয়। সূত্র: সিএনএন

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page