October 10, 2026, 10:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ ; বহু হতাহতের শঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্লেনটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি কানসাসের উইচিটা থেকে আসছিল। এতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে দুর্ঘটনার কবলে পেড়ে প্লেনটি।

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্লেনের যাত্রী ও ক্রুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করছি।

দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরিরা নামানো হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির ওপর নজর রেখেছেন।

সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। কিন্তু তাদের অবস্থা এখনো জানা যায়নি।

রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে থাকে আমেরিকান এয়ারলাইনস। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সূত্র: এপি, বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page