April 2, 2026, 12:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের আঘাতে ৩৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক পেইজে বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমের অনেক রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এই টর্নেডো ও ঝড়কে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাকৃতিক দুর্যোগটিতে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ও আরো অনেক আহত হয়েছেন। এতে বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আরকানসাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আমার প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তা করতে প্রস্তুত। তারা স্থানীয়দের ক্ষয়-ক্ষতি থেকে পুনরুদ্ধারের চেষ্টায় সহায়তা করছেন।

মার্কিন সংবাদমাধ্যমের মতে, প্রাকৃতিক দুর্যোগটি আলাবামা, আরকানসাস, মিসৌরি, কানসাস, মিসিসিপি, ওকলাহোমা ও টেক্সাস রাজ্যের বাসিন্দাদের ওপর আঘাত হেনেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী ঝড় যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে গেছে- যা টর্নেডো, ধুলো ঝড় ও ১০০টিরও বেশি দাবানল সৃষ্টি করেছে। ১০ কোটিরও বেশি লোক বাস করে এমন বিস্তৃত অঞ্চল ঘিরে ঝড়টি বয়ে গেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page